এইমাত্র পাওয়া

নিজ ভাষায় বই পাবে ৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা

নিউজ ডেস্ক।।

পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৪ হাজারের বেশি শিশুকে নিজ ভাষায় পাঠ্যবই তুলে দেয়া হবে। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দেয়া হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানানো হয়, ২০২১ শিক্ষাবর্ষের জন্য এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা, মারমা, সাদ্রী, ত্রিপুরা ও গারো শিক্ষার্থীদের নিজ ভাষায় পাঠ্যবই তুলে দেয়া হবে। তার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব বই বিশেষ ভাষায় দেয়া হলেও তৃতীয় শ্রেণিতে শুধু বাংলা বই আদিবাসীদের ভাষায় বই পাবে। পরবর্তী শ্রেণি থেকে তাদের সাধারণ শিক্ষায় যুক্ত করা হবে। চলতি বছর সাঁওতাল ভাষায় পাঠ্যপুস্তক দেয়ার কথা থাকলেও তা দেয়া সম্ভব হচ্ছে না।

এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় ২ লাখ ১৩ হাজার ২৮৮টি বই ৯৪ হাজার ২৭৫ জন শিশুর হাতে তুলে দেওয়া হবে। আর ৯ হাজার ১৯৬ জন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে ব্রেইল বই তুলে দেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.