এইমাত্র পাওয়া

আমেরিকার শিক্ষা মন্ত্রী হলেন শিক্ষক

অনলাইন ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নতুন শিক্ষামন্ত্রী হিসেবে লাতিন বংশোদ্ভুত মিগুয়েল কারদোনাকে(৪৫) চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এসময় বাইডেন কারদোনাকের প্রশংসা করেন। বাইডেন জানান, করোনা মহামারীর মধ্যে অনলাইনে ক্লাস নিতে বাধ্য হওয়া স্কুলগুলি পুনরায় চালু করার জন্য কারদোনাক মূল ভূমিকা পালন করবেন। বুধবার ডেলাওয়ারে হওয়া আনুষ্ঠানে ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।

মনোনীত প্রার্থী হিসাবে প্রথমবার প্রকাশ্যে বক্তব্যে কারদোনা বলেন, একজন শিক্ষা কমিশনার, একজন পাবলিক স্কুলের অভিভাবক এবং প্রাক্তন পাবলিক স্কুলের শ্রেণি শিক্ষক হিসাবে আমি জানি যে এই বছরটি শিক্ষার্থী, শিক্ষিকা এবং অভিভাবকদের জন্য কতটা চ্যালেঞ্জপূর্ণ ছিল। এটি আমাদের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘকালীন বৈষম্যের মধ্যে ফেলেছে। এবং দিনদিন এগুলি আরও বিস্তৃত হচ্ছে।

বর্তমানে কারদোনা কানেকটিকাট রাজ্যের শিক্ষা কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে, তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে আলেহান্দ্রো মাজোরকাস এবং স্বাস্থ্য ও জনসেবা বিভাগের প্রধান হিসেবে মনোনীত হন জ্যাভিয়ার বেসেরা। এদের দুজনই লাতিন বংশোদ্ভুত। জো বাইডেন জানিয়েছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐতিহাসিক হবে তার মন্ত্রিপরিষদ।

সূত্র: সিএনএন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.