এইমাত্র পাওয়া

বিসিএসে আবেদনের সময় বাড়াতে পিএসসিকে খুবি উপাচার্যের চিঠি

নিউজ ডেস্ক।।

বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সোমবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বরাবর এক চিঠিতে এই অনুরোধ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সম্প্রতি এক মতবিনিময় সভা শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানিয়ে পিএসসিকে পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই আলোকে এই চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সব ডিসিপ্লিনের অনলাইন সেশনাল/প্রাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্নিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.