নিজস্ব প্রতিবেদক।।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে শিক্ষকদের নাম, পিডিএস, পদবী, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ, বিএড, ডিপইনএড, বিপিএড ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন পাসের তারিখ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ তথ্য পাঠাতে বলা হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে। এছাড়া কোনো শিক্ষকের বিরুদ্ধে মামলা থাকলেও তার তথ্য পাঠাতে হবে বলে জানানো হয়।
আদেশে নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
