করোনায় মারা গেলেন চমেক শিক্ষক ডা. হাসান মুরাদ

নিজস্ব প্রতিবেদক।।

মহামারি করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষক ডা. মোহাম্মদ হাসান মুরাদ।

আজ সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার মহাসচিব ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

তিনি আরো বলেছেন, করোনা শনাক্ত হওয়ার পর গত ৬ ডিসেম্বর ডা. হাসান মুরাদকে বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান বলেন, ‘ডা.হাসান মুরাদ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি চমেক হাসপাতালের করোনা আরটিপিসিআর ল্যাবে কাজ করতেন।’

চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা ডা.হাসান মুরাদ চমেকে এমবিবিএস’র ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.