এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় অপেক্ষা করা লাগবেনা টোলের জন্য

অনলাইন ডেস্ক ঃ
ফাস্ট ট্র্যাক লেনের আওতায় নিয়ে আসা হয়েছে বঙ্গবন্ধু সেতুকে। এর ফলে এখন থেকে সেতু পারাপারে টোল পরিশোধের জন্য কোনো গাড়িকে আর দাঁড়াতে হবে না। বিরতিহীনভাবে সেতু পার হতে পারবে গাড়িগুলো।

অবশ্য যে সব গাড়ির উইন্ডশিল্ডে আরএফআইডি যুক্ত রয়েছে, সেগুলোই স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করে বিরতিহীনভাবে সেতু পার হতে পারবে। আর বাকি গাড়িগুলোকে টোলপ্লাজায় দাঁড়াতে হবে।

মঙ্গলবার রাত ১০টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমের টোলপ্লাজায় দুটি ফাস্ট ট্র্যাক লেন লাগানো হয়েছে। এগুলোর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।

জানা গেছে, ডাচ-বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে গাড়ির উইন্ডশিল্ডে আরএফআইডি লাগানো হয়েছে। সেটি ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করা যাবে। ফলে টোলপ্লাজায় লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে হবে না এবং এতে করে যানজট থেকেও মুক্তি পাওয়া যাবে।

মঙ্গলবার ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধনের সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- সেতু মন্ত্রণালয়ের উপসচিব এস এম মাজহারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, মো. অহিদুজ্জামান, বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, সহকারী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী, ডাচ-বাংলা ব্যাংকের এসিভিপি অ্যান্ড সিএফআইও আবুল কাশেম খান, হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশনের মাহবুবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.