ষষ্ঠ শ্রেণীর ভর্তি আটকে যাচ্ছে বয়স জটিলতায়

নিউজ ডেস্ক।।
বয়স জটিলতায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের সুযোগ পাচ্ছে না পঞ্চম শ্রেণি উত্তীর্ণ অসংখ্য শিক্ষার্থী। যেসব শিক্ষার্থীর বয়স জন্মসনদে ১১ বছরের কম রয়েছে তাদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ নেই। ফলে অসংখ্য শিক্ষার্থীর ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ১৭ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।

চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসের জন্য মনোনীত হওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনলাইনে ভর্তির আবেদনের জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে গেলে যাদের বয়স ১১ বছরের কম তাদের নাম সফটওয়্যার নিচ্ছে না। ফলে অনেকেই পরে সমস্যা হয় কিনা- সে ভয়ে আবেদন করছে না। সংশ্নিষ্ট মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.