নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনামুক্ত হয়েছেন। রবিবার (২০ ডিসেম্বর) মন্ত্রীর দ্বিতীয়বার করোনার স্যাম্পল টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ৬ ডিসেম্বর রবিবার রাতে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
