নিউজ ডেস্ক।।
কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ‘দিক হারিয়ে ফেলা’ চার যুবককে দীর্ঘ ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে বিমানবাহিনীর সদস্যরা।
শনিবার বিকাল সাড়ে ৫টায় হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ বাংলাদেশ বিমানবাহিনীর শেখ হাসিনা ঘাঁটির রাডার বিভাগের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুন।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- কক্সবাজার শহরের ঘোনার পাড়ার মুকুল পালের ছেলে অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের ছৈযদ আলমের ছেলে সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার বশির আহমদের ছেলে সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।
গ্রুপ ক্যাপ্টেন মামুন বলেন, শনিবার বিকালে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমানবাহিনীর উদ্ধারদলের সংশ্লিষ্টরা ওই যুবকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে।
তিনি আরও জানান, মোবাইল ট্রাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে উদ্ধার হওয়া যুবকদের অভিভাবকদের কাছে হস্তান্তরের জন্য পুলিশকে দায়িত্ব দেয়া করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
