মো: মোজাহিদুর রহমান।।
‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’ এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য টুমরো’ খুলনা শাখার উদ্যোগে বজ্রপাত রোধে তাল বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত তাল বীজ রোপন কর্মসূচি উপলক্ষে ১৯ ডিসেম্বর , শনিবার সকাল ১০ ঘটিকায় সেভ দ্য টুমরো খুলনা শাখার সদস্যদের আয়োজনে খুলনার ভৈরব নদীর পাড়ে তাল বীজ রোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষ রোপণ করার পর এগুলো দেখভাল ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয় সংগঠনের সদস্যদের। এই সময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য টুমরো খুলনা শাখার সভাপতি সৈয়দ অনুজ,অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ সানিয়া ইসলাম, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ- স্কুল বিষযক সম্পাদক মো হানিফ জমাদ্দার, সহ-প্রচার সম্পাদক সুমায়রা আফরোজ সূচনা, সদস্য মুসলিমা খাতুন, সাদিয়া আফরিন জুলি, নাইম ইসলাম সরদার সাইফুল ইসলাম, গালিব মোড়ল,মান্না, পলাশ সহ প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
