নিজস্ব প্রতিবেদক।।
মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ শিরোনামে রচনা পাঠাতে হবে ।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদেরকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।
শিক্ষার্থীদের তিনটি গ্রুপের মধ্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে, নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রচনা প্রতিযোগিতার জন্য প্রতি জেলার প্রতিটি গ্রুপ (ক, খ ও গ) থেকে একজন করে ও জাতীয় পর্যায়ে প্রতি বিভাগে ১০ জন শ্রেষ্ঠ লেখককে পুরস্কৃত করা হবে।
শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ শিরোনামে ১ হাজার শব্দের রচনা লিখতে হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে রচনা শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষার্থীদের লেখা রচনা ২৪ ডিসেম্বরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রচনা প্রতিযোগিতার বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
