অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে (সংস্কার ও সমন্বয়) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা যায়, বিয়ামের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদ বিভাগে (সমন্বয় ও সংস্কার) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) শেখ ইউসুফ হারুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) জ্যেষ্ঠ সচিব শামসুল আরেফিন আগামী ২৯ জুন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন আগামী ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান গত ১৪ জুন পিআরএলে যাওয়ার পর পদটি ফাঁকা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
