এইমাত্র পাওয়া

৩ কোটি ভ্যাকসিন আসবে ৬ মাসে

অনলাইন ডেস্ক ঃ

করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটি উদ্ভাবন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বৃটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। ভারতে ভ্যাকসিনটি উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এই ভ্যাকসিনটি বাংলাদেশ নিয়ে আসছে। এর আগে গত ৫ই নভেম্বর এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছিল।

আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অক্সফোর্ডের যে ভ্যাকসিন আমরা নিচ্ছি, ৩ কোটি ডোজের জন্য সেটার পারচেজ ডকুমেন্ট আমরা সই করেছি। এটা আমরা সিরাম ইনস্টিটিউটের কাছে আমরা পাঠিয়ে দেবো।

তারা ১৫ তারিখের মধ্যে এটি পেয়ে যাবে।

কবে নাগাদ ভ্যাকসিন আসতে পারে দেশে- এ বিষয়ে মন্ত্রী বলেন, আমরা আশা করছি জানুয়ারি মাসের কোনো এক সময় আমরা এই ভ্যাকসিন পাবো। এর আগে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের বিষয়ও আছে। আমরা আশা করছি, শিগগিরই এটি পাবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.