এইমাত্র পাওয়া

বেসরকারি মাধ্যমিকেও লটারিতে ভর্তি

নিউজ ডেস্ক।।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ নির্দেশনা জারি করেছে ।সরকারি মাধ্যমিকের মতো বেসরকারিতেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে হবে। আবেদনের তারিখ নির্ধারণ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ, ফি ধরা হয়েছে ১৫০ টাকা।

নির্দেশনাগুলো হচ্ছে করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে লটারি কার্যক্রম ফেসবুক লাইভ বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারি প্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে। লটারির তারিখ নির্ধারণ করে সরকারের ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে লটারি কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.