এইমাত্র পাওয়া

সর্বোচ্চ ভ্যাটদাতা পুরস্কার পেল বসুন্ধরা

চলতি বছর জাতীয় কোষাগারে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান করার স্বীকৃতি স্বরূপ ‘সেরা ভ্যাটদাতা’ পুরস্কার জিতেছে বসুন্ধরা গ্রুপ। নারায়ণগঞ্জের শিল্প কমপ্লেক্সের অবদানের জন্য ‘উৎপাদন’ শ্রেণিতে তাদের এই পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে বিশেষ অবদানের জন্য এ বছর জাতীয় পর্যায়ে ৯টি এবং জেলাপর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা পুরস্কারে সম্মানিত করেছে।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.