এইমাত্র পাওয়া

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

গ্রন্থনা: ড. শুকুর আলী।।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কী?

উত্তর : নাজনীন সুলতানা।

প্রশ্ন : কলকাতার নাম নবাব কী ঘোষণা করেছিলেন?

উত্তর : আলিনগর।

প্রশ্ন : আলিনগরের দেওয়ান কাকে নিযুক্ত করা হয়?

উত্তর : রাজা মানিক চাঁদকে।

প্রশ্ন :বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর :কামরুল হাসান।

প্রশ্ন : BPL শুরু হয় কবে থেকে?

উত্তর :১০ ফেব্রুয়ারি ২০১২।

প্রশ্ন : প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

উত্তর : বরিশাল।

প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে?

উত্তর : ১৭৭০ সালে (বাংলা ১১৭৬ খ্রি.)।

প্রশ্ন : শহীদ মিনারের স্থপতি কে?

উত্তর : হামিদুর রহমান।

প্রশ্ন : ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়?

উত্তর : ২৬ জুন ২০০০ সালে।

প্রশ্ন : বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

উত্তর : তিনটি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট)।

প্রশ্ন : মুজিবনগর কোথায় অবস্থিত?

উত্তর : মেহেরপুরে।

প্রশ্ন : কোন দ্বীপে বাতিঘর আছে?

উত্তর :কুতুবদিয়া।

প্রশ্ন : বাংলাদেশে VAT চালু করা হয় কবে?

উত্তর :১ জুলাই ১৯৯১ সালে।

প্রশ্ন : তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা?

উত্তর :যশোর।

প্রশ্ন :বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি?

উত্তর :চট্টগ্রাম।

প্রশ্ন : কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?

উত্তর :লুসাই পাহাড়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.