নিজস্ব প্রতিনিধি।।
আগামী পাঁচ বছরে ১২ হাজার থেকে ১৫ হাজার জনশক্তি নিয়োগ দিবে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে দিয়ে প্রায় তিন বছর পর লোক নিয়োগ দিতে যাচ্ছে রেল। প্রথমে স্টেশন মাস্টার, লোকো মাস্টার এবং গার্ড পদে নিয়োগ দেয়া হবে। আর এসব নিয়োগ অনলাইনের মাধ্যমেই হবে বলে জানা গেছে।
এজন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে নিয়োগ কমিটিও গঠন করা হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে শামসুজ্জামান জানান, আগামী পাঁচ বছরে ১২ হাজার থেকে ১৫ হাজার জনশক্তি বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, প্রথমে আমরা স্টেশন মাস্টার, লোকো মাস্টার এবং গার্ডের মতো অতি প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে। আর এসব নিয়োগ অনলাইনেই হবে।
এদিকে কর্মকর্তারা জানান, ১০ম থেকে ২০তম গ্রেডের নন-গেজেটেড কর্মীদের নিয়োগ দেয়া হবে। সম্প্রতি অনুমোদিত নতুন নিয়োগ বিধি মোতাবেক এই নিয়োগ দেয়া হবে। এছাড়াও ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত রেলওয়ের কর্মকর্তাদের নিয়োগ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে দেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
