নিউজ ডেস্ক।।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ৪ হাজার ৩২টি পদের বিপরীতে ৮ লাখ ৯৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্র বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, গত ২২ অক্টোবর রাজস্বখাতভুক্ত ২৮ ধরনের ৪ হাজার ৩২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ৩০ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পেয়েছেন চাকরি প্রত্যাশীরা।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘৪ হাজার ৩২ পদে নিয়োগে আবেদন পড়েছে ৮ লাখ ৯৭ হাজারটি। ফলে প্রতিটি পদের জন্য গড়ে ২২২টির বেশি আবেদন পড়েছে।’
তিনি আরো বলেন, ‘নিয়োগ পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেয়া হবে। আর অধিদপ্তরের ওয়েবসাইটেও পরীক্ষার সময় জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
