কুষ্টিয়া সংবাদদাতা :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় দুই মাদ্রাসা ছাত্র ৫ দিন ও দুই শিক্ষকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয় চার আসামিকে। রিমান্ড শুনানি শেষে দুই মাদ্রাসা ছাত্র আবু বক্কর ও নাহিদের পাঁচদিন এবং দুই শিক্ষক আল আমিন ও ইউসুফের চারদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রের ১০ দিন এবং দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেছিলো পুলিশ। শুক্রবার রাতে ইবনে মাসউদ মাদ্রাসার দুই ছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। এ কাজে তাদের নির্দেশ দেন শিক্ষক আল আমিন ও ইউসুফ। রবিবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
