এইমাত্র পাওয়া

মাদরাসা শিক্ষার্থীদের শেষ অ্যাসাইনমেন্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।।

মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ রয়েছে দেশের প্রায় সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এমন পরিস্থিতিতে ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস তৈরি করা হয়েছে। এ সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এবং দাখিল ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্যবিধি মেনে এসব অ্যাসাইনমেন্ট মাদ্রাসা শিক্ষার্থীদের পৌঁছে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

এই অ্যাসাইনমেন্ট ছাড়া পরীক্ষা বা বাড়ির কাজের মতো অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যাবে না বলেও বলা হয়েছে। আর নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করলে তা বাতিল করা হবে। সেক্ষেত্রে পূণরায় অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদেরকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.