পদ্মা সেতুর ৪০তম স্প্যান আগামীকাল শুক্রবার (৪ নভেম্বর) বসানো হবে। মাঝনদীতে ১১ ও ১২ নম্বর পিলারে এ স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার। আগামীকাল এ স্প্যানটি বসানোর পর আর ১টি স্প্যান বসানে বাকি থাকবে।
এর আগে গত ২৭ নভেম্বর সবশেষ যে প্যানটি বসছে তার পাশেই ১১ ও ১২ নম্বর পিলারে বসানো হবে নতুন স্প্যান। তবে এ স্প্যানটি বসাতে কারিগরি কিছু কাজ আগে সেরে রাখার উদ্দেশ্যে একদিন আগেই বৃহস্পতিবার এটিকে পিলারের কাছে নিয়ে গিয়ে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। শুক্রবার পিলারের উপর তোলার আগ পর্যন্ত মাঝনদীতে স্প্যানবাহী ক্রেনটির নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনীর টহল বোট।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। এরপর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় স্প্যানগুলো। বহুমুখী এ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার পর আগামী ২০২১ সালে এ সেতু খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।
সেতুতে মোট ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। সব কয়েকটি পিলার ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এবং নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশ মোমেন লিমিটেড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
