মোঃ হায়দার আলী, গোদাগাড়ী (রাজশাহী)।। সরাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতেও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক, স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগ অফিসসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনির্মিত উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র্যালি বের করা হয়। রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রীর আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে শোক র্যালিটি শীহদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। জাতির জনক ও তার পরিবারের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা নির্বহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ শরিফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাজশাহী-১ গোদাগাড়ী তানোরের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন শোককে শক্তিতে রুপান্তিত করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শেখ হাসিনা প্রধান মন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। দেশে কিছু মীরজাফর আছে তারা অপপ্রচার করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাই এদের ব্যপারে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, রাজশাহী জেলা আাওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামাান চঞ্চল, উপজেলা ভারপ্রাপ্ত আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ মো : অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য কিসনা দেবী, ধর্ম বিষায়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গোদাগাড়ীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক উপলক্ষে মোনাজাত, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরন করেন। ইয়াতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
