নিজস্ব প্রতিবেদক।।
সোমবার রাতে একইসঙ্গে ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।জানা যায়, ৪২তম বিসিএসটি বিশেষ। এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে ৪৩তম সাধারণ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।
৪২তম বিসিএসের অনলাইন আবেদন আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শেষ হবে। ২০ দিন পর্যন্ত চলবে কার্যক্রম। এরপর ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
