এইমাত্র পাওয়া

বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে সরকার

দেশ সব নাগরিক বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দেশে করোনার ভ্যাকসিন এলে সবাইকে তা বিনামূল্যে দেওয়া হবে।’ভ্যাকসিনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার চুক্তি করা হয়েছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.