এইমাত্র পাওয়া

মাস্ক না পরলে কারাদণ্ডের ভাবনা

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আরও কঠোর হচ্ছে সরকার। সবার মাস্ক ব্যবহার নিশ্চিতে নতুন নির্দেশনা আসছে। মাস্ক না পরলে বড় অংকের জরিমানা করা হবে। এভাবে দেখা হবে সাত থেকে ১০ দিন। যদি কাজে না আসে তাহলে জেলের বিধান কার্যকর করা হতে পারে।

সোমবার এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সেখানের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.