নিউজ ডেস্ক।।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশ করবে ।
আজ সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র এক সভায় এ সিদ্ধানের কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন- এর সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের এবং ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
