৩ ডিসেম্বর শুরু অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে ৩ ডিসেম্বর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ।

৯ দিনের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ দল। ফাইনাল হবে ১১ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নিতে ১৭ টি দল অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল। যেখান থেকে লটারির মাধ্যমে দলগুলো চূড়ান্ত করে আয়োজক কমিটি। আসরের সব ম্যাচ হবে পল্টন আউটার স্টেডিয়াম মাঠে।

উদ্বোধনী ম্যাচে পীরগঞ্জ ফুটবল একাডেমির মুখোমুখি হবে নবাবগঞ্জ ফুটবল একাডেমি। শনিবার দুপুরে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজকরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.