বসবাসের জন্য ৩০ দেশের মানুষের পছন্দের শীর্ষে কানাডা

নিউজ ডেস্ক।।

বিশ্বের ৩০টি দেশের মানুষ কানাডায় বসবাস করতে চাইলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা মাত্র দুটি। একশোটি দেশের মানুষের গুগল সার্চের তথ্য বিশ্লেষণ করে অবাক করা এমন খবর দিয়েছে রেমিটলি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান।

তাদের এই সমীক্ষা বলছে কানাডায় থাকতে চাওয়া এই মানুষের মধ্যে ব্রিটেন ফ্রান্সের নাগরিকও রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের মানুষের প্রথম পছন্দ জাপান। অস্ট্রেলিয়া, মন্টেনিগ্রোসহ আরও ১২টি দেশের মানুষেরও একই পছন্দ।

বসবাসের আকাঙ্খিত স্থানের এই তালিকার ৩ থেকে ৮ নম্বরে রয়েছে যথাক্রমে স্পেন, জার্মানি, কাতার, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও পর্তুগাল। যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে তালিকার ৯ নম্বরে আছে যুক্তরাজ্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.