মেঘ-বৃষ্টি কাটলে শীতের অনুভূতি বাড়বে

নিউজ ডেস্ক।।

প্রকৃতিতে এমনিতেই বইছে হালকা শীতের পরশ। এর মধ্যেই হেমন্তের মাঝামাঝি রাজধানীসহ দেশের কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও বা হালকা বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে দুই থেকে তিন দিন পর শীতের অনুভূতি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই মেঘলা আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি আজ শনিবারও চলতে পারে। আগামীকাল থেকে বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে যাবে। এরপর তাপমাত্রা কমলে দেখা দেবে শীত।
গতকাল শুক্রবার হঠাৎ বৃষ্টির কারণে খানিকটা দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। আবহাওয়াবিদরা বলছেন, দেশের বিভিন্ন এলাকার আকাশে উড়ে আসা মেঘ এসেছে মূলত সুদূর আরব সাগর থেকে। সেখানে সৃষ্ট গভীর নিম্নচাপ এগোচ্ছে ইয়েমেন উপকূলের দিকে। কিন্তু ওই নিম্নচাপ থেকে একখণ্ড মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। যার সঙ্গে রয়েছে আরব সাগরের শুস্ক পূবালি বায়ু। উল্টো দিক থেকে নেপাল ও হিমালয় হয়ে শীতল উত্তরের হাওয়া পঞ্চগড় দিয়ে এসেছে বাংলাদেশে। জলীয় বাষ্পে পূর্ণ পূবালি বাতাস ও উত্তরের শুস্ক হিমেল বাতাসের সংঘাতে দেশের বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। উত্তরের বাতাস ও পূবালি বাতাসের সংঘাতের কারণেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাস তৈরি হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.