মোঃ খুরশীদ আলম তালুকদার।।
কাজী মনিরা তরফদার, সহকারী শিক্ষক, ঝনকা বাজার উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা , ময়মনসিংহ। যিনি যিনি সারা দেশে মনিরা আপা নামে পরিচিত। শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠে যিনি সারা দেশের শিক্ষকদের মাঝে এক পরিচিত নাম। ১৪ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিজেকে তৈরি করেছেন স্বশিক্ষায়।
তিনি ২০১৮ সালেৌরব রা দেশের মাল্টি মিডিয়া কন্টেন্ট প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে সেরা ৩৫ হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৭ সালে সারা বাংলাদেশ থেকে যে ১৬৮ জন জেলা অ্যাাম্বাসেডর নির্বাচন করা হয় মনিরা তরফদার তাদের মধ্যে একজন।
এছাড়াও বাতায়নের সপ্তাহের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৮ সালে সংগঠক হিসাবে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড “বৃটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড” ( আইএসএ) লাভ করেন। তিনি ২০১৯ সালে উপজেলা শ্রেষ্ট শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। । ২১ শতকের একজন যোগ্য শিক্ষক হিসাবে নিজেকে তৈরি রাখতে তিনি একজন লং লাইফ লার্ণার হিসাবে প্রতিনিয়ত আপডেট রাখার চেষ্টা করেন।
কোভিড-১৯ পরিস্থিতিতে তিনি ময়মনসিংহ অনলাইন স্কুলের সাথে যুক্ত আছেন শুরু থেকেই। ২০ আগষ্ট/ ২০২০ থেকে ময়মনসিংহ জেলা আইসিটি ফোরামের উদ্যোগে পরিচালিত সারা দেশের শিক্ষকদের অনলাইন প্রশিক্ষনেও তিনি যুক্ত রয়েছেন।
আজ আমরা এই গুণী শিক্ষকের ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবো।
চলূন আমরা উপভোগ করি এই গুণী শিক্ষকের ক্লাসটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
