এইমাত্র পাওয়া

“বঙ্গবন্ধুর শিক্ষা-দর্শণ আলোকে কারিগরি শিক্ষা এগিয়ে নিতে হবে”, নওফেল

বিন-ই-আমিনঃ
প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ- দুটো এক সাথে সম্পৃক্ত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন আলোকে বাংলাদেশে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে হবে। তাহলে দেশে প্রশিক্ষিত জনশক্তি সৃষ্টি হবে।

১৮ নভেম্বর,বুধবার সকালে মুজিববর্ষে আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধূরী নওফেল প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রনালয় কারিগরি শিক্ষাকে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। তিনি ভোকেশনাল শিক্ষকদের বিভিন্ন দাবীর কথা উল্লেখ করে বলেন, আমরা এদিকে তেমন নজর দিতে পারিনি অচিরেই এসকল বিষয়ে মন্ত্রনালয়ে সভা আহবান করা হবে।

বুধবার সকাল ১১টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোস্যাল গার্ডেন মিলনায়তনে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর সভাপতি মো. আবুল কালাম এর সভাপতিত্বে ‘আধুনিক জ্ঞান ও কর্ম শক্তিতে বলীয়ান শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন কৌশল’ শীর্ষক সেমিনার ও নবনির্বাচিত নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) এর সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন, কারিগরি শিক্ষা বোর্ড এর কোর্স এ্যাকরিডিটেশন ড. মো. শাহ আলম মজুমদার। পরে বিকাল ৩টায় একই হল রুমে নবনির্বাচিত ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.