এইমাত্র পাওয়া

নিউ জিল্যান্ড পুলিশের উর্দিতে ‘হিজাব

অনলাইন ডেস্ক।।

নিউ জিল্যান্ডের পুলিশ আরও বেশি মুসলিম নারীকে বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করতে তাদের উর্দিতে হিজাব যুক্ত করার সুযোগ করে দিয়েছে।

বাহিনীতে সদ্য যোগ দেওয়া কনস্টেবল জিনা আলি প্রথম কর্মকর্তা হিসেবে দেশটির পুলিশের আনুষ্ঠানিক পোশাকের সঙ্গে যুক্ত হওয়া হিজাব পরবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নিউজিল্যান্ড ‘বহু সম্প্রদায়ের’ মানুষের দেশ, এই বিষয়টি যেন পুলিশ বাহিনীতে প্রতিফলিত হয় তা নিশ্চিত করতে সবাইকে ‘অন্তর্ভুক্ত’করার লক্ষ নেওয়া হয়েছে বলে বাহিনীটির একজন মুখপাত্র জানিয়েছেন।

অন্যান্য বাহিনীগুলোর মধ্যে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও স্কটল্যান্ড পুলিশ উর্দিতে হিজাব যুক্ত করার সুযোগ রেখেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.