প্রথম নারী ডেপুটি সিএজি মনোয়ারা হাবীব

অনলাইন ড‌েস্ক।।

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ‘উপ-মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিনিয়র’ (ডেপুটি সিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মনোয়ারা হাবীব।

নারীর ক্ষমতায়নে যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত মঙ্গলবার মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ে যোগদান করেন। এর আগে সোমবার বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের এক অফিস আদেশে তাকে গ্রেড-১ পদে চলতি দায়িত্বে পদস্থাপন করা হয়।

মনোয়ারা হাবীব বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৮ম ব্যাচের একজন কর্মকর্তা। নিরীক্ষা ও হিসাব বিভাগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ডেপুটি সিএজি হিসেবে যোগদানের আগে তিনি ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি সরকারি ও ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, গ্রিস, ইতালিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

মনোয়ারা হাবীব জামালপুর জেলায় ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি তিন সন্তানের জননী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.