এইমাত্র পাওয়া

আকাশপথে দুর্ঘটনা: ক্ষতিপূরণ ছয়গুণ বাড়িয়ে বিল পাস

নিউজ ডেস্ক।।

আকাশপথের পরিবহনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পরিমাণ ছয়গুণ বাড়ানো হয়েছে। সংসদে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল-২০২০’ কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি পাসের প্রস্তাব করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.