এইমাত্র পাওয়া

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৭ নভেম্বর

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের আকাশে সোমবার ১৪৪২ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১১ রবিউস সানি, ২৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম (বড় পীর আব্দুল কাদের জিলানীর ওফাত দিবস) উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আলতাফ হোসেন চৌধুরী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.