এইমাত্র পাওয়া

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক।।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী আজ রবিবার (১৫ নভেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শিক্ষামন্ত্রীর হেয়ার রোডস্থ সরকারি বাসভবনে এ সাক্ষাতে মিলিত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।

সাক্ষাতকালে ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাক্ষেত্রে দুই দেশের যোগাযোগ বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.