নিউজ ডেস্ক।।
প্রতিরোধযোগ্য হওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে হাম আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে গত ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।
আর তিন বছরের ব্যবধানে হামে প্রাণহানির সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
সংস্থা দু’টির এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর সারাবিশ্বে হাম আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৭৭০ জন, যা ১৯৯৬ সালের পর থেকে সর্বোচ্চ।
২০১৯ সালে এ রোগে আক্রান্ত হয়েছে মারা গেছেন ২ লাখ ৭ হাজার ৫০০ জন। গতবছর হামে প্রাণহানির সংখ্যা ২০১৬ সালের তুলনায় অন্তত ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
