এইমাত্র পাওয়া

৩০৬ ভোট পেয়ে সুসংহত অবস্থানে বাইডেন

নিউজ ডেস্ক।।

মার্কিন গণমাধ্যমগুলো দেশটির সব অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন।অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট।

শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ভোট সংখ্যা ছিল ২৭৯ এবং ট্রাম্পের ২১৭। গতকাল অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়।

অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের ২৭ ইলেকটোলার কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে। ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় ৩০৬। অন্যদিকে নর্থ ক্যারোলিনার ১৫ ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট ২৩২ ইলেটোরাল ভোট ঘরে তুলতে সক্ষম হন।

এটি হচ্ছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রাথী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন ২৩২ ভোট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.