নিউজ ডেস্ক।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর ২০২০-২১ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ রেজাউদ্দৌলাহ প্রধান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে ৩০ তম একাডেমিক কাউন্সিল (জরুরী) সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীরসহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানরা অংশ গ্রহণ করেন।
উক্ত কাউন্সিল সভায় ইউজিসির আহ্বানে গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয় তবে সেই পরীক্ষা অবশ্যই অনলাইনে নয়।
সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা গ্রহণ। তাছাড়া সেমিস্টার ফি মওকুফ এর বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত নেয়া হয়নি তবে অর্থ কমিটির সভায় এজেন্ডা হিসেবে রাখা হয়েছে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।
ফলাফল প্রদানের বিষয়ে জোরালো তাগিদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যেসকল বর্ষ/সেমিস্টারের অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কেবল ব্যবহারিক পরীক্ষা হচ্ছে না। এছাড়া অন্য ব্যবহারিক বিভাগ গুলো কোন প্রক্রিয়ায় ব্যবহারিক পরীক্ষা গ্রহন করবে তা নিয়ে আলোচনা হচ্ছে।
শিক্ষাবার্তা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
