এইমাত্র পাওয়া

কীভাবে এইচএসসির গ্রেড সেই গাইডলাইন চলতি সপ্তাহে

নিজস্ব প্রতিনিধি।।

শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় নম্বরের ওপর ভিত্তি করে গ্রেড দেয়া হবে। কীভাবে গ্রেড দেয়া হবে তার একটি গাইডলাইন তৈরির করার কাজ চলছে। চলতি নভেম্বর মাসেই গাইডলাইন তৈরির কাজ শেষ হবে হবে বলে জানা গেছে।এই বিষয়ে  আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক কথা বলেন শিক্ষাবার্তার সাথে।

তিনি বলেন, কীভাবে এইচএসসির গ্রেড দেয়া যায় সেই বিষয়ে আমরা সব সময় আলোচনা করছি। গতকালও আমাদের মিটিং হয়েছে। আমরা সবার সাথে আলোচনা করে একটি গাইডলাইন তৈরির চেষ্টা করছি। আশা করছি এই মাসের মধ্যেই গ্রেড সংক্রান্ত গাইডলাইন তৈরির কাজ শেষ হবে।

প্রসঙ্গত, নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও অকৃতকার্য এই চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় নম্বর হিসাব করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষাবার্তা/ এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.