মো: মোজাহিদুর রহমান।।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সুস্থতা কামনা করে যশোর শিক্ষাবোর্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শিক্ষাবোর্ড চত্ত্বরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের আয়োজনে দোয়া মাহফিল করা হয়।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে শেখ হেলাল উদ্দিনের সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এম এইচ আর আলী আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শন ড. বিশ্বাস শাহীন আহমেদ, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল হক, শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়নের (২১২১) সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাকসুদ আল হাবিব বাপু, সদস্য শাহজামাল, সদস্য নজরুল ইসলাম ও সদস্য রাকিব হাসান।
দোয়া মাহফিলে সিবিএর সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বাদে সব অফিসার ও সাধারণ কর্মচারিরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এ সময় শেখ হেলাল উদ্দিনের দ্রুত সুস্থতা ও তার পরিবারের সবার সুন্দর জীবন কামনা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
