অনলাইন ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত এক জরিপে ২০২০ সালের বিশ্বব্যাপী সেরা বিজ্ঞানীদের মধ্যে থেকে সেরা বিজ্ঞানীদের (শতকরা দুই ভাগ) নিয়ে প্রকাশিত তালিকায় স্থান লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ড. এ এ মামুন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জার্মানির হোমবোল্ট পোস্টডক ফেলো। তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্স কর্তৃক জুনিয়র ও সিনিয়র গ্রুপে স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়াও তিনি জার্মানি থেকে অতি সম্মানজনক ‘ব্যাসেল রিসার্চ অ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, বিশ্বের খ্যাতনামা গবেষণা জার্নালে তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৪১৭
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
