এইমাত্র পাওয়া

ডিআরইউ নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৩০ নভেম্বর। রোববার ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র পেশ করতে হবে। ১৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা দেওয়া হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে।

খসড়া ভোটার তালিকাও অনুমোদন দেওয়া হয়েছে। ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে।

৩০ নভেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন প্রার্থী ও ভোটারদের মাস্ক পড়া বাধ্যতামূলক। একইভাবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানতে হবে।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.