এইমাত্র পাওয়া

শীতে করোনার প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

শীতে করোনার প্রকোপ বাড়ে, তাই সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে। সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.