এইমাত্র পাওয়া

সপ্তম শ্রেণির পড়ালেখা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

# ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করা কতজন সদস্যদের বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে?

উ:১২৪।

#বাংলাদেশের সশস্ত্রবাহিনীর অনেক উর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীতে কোন পদে নিয়োগ দেয়া হয়েছে?

উ:কমান্ডার ও উর্ধ্বতন পদে।

# বাংলাদেশ কত সালে জাতি সংঘের সদস্য পদ লাভ করে?

উ:১৯৭৪।

# জাতিসংঘের পতাকার রঙ কীরূপ?

উ:হালকা নীল মাঝে সাদার ভিতরে বিশ্বের বৃত্তাকার মানচিত্র, এর দুপাশে দুইটি জলপাই পাতার ঝাড় দিয়ে বেষ্টিত

# জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?

উ: ৬টি।

# জাতিসংঘের দাপ্তরিক ভাষা কী কী?

উ:আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসী, রাশিয়ান ও স্পেনিশ

# জাতিসংঘের কয়টি মৌলিক নীতি আছে?

উ: ৭টি।

# বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব কোন পরিষদের?

উ:নিরাপত্তা পরিষদের।

#কোন দেশের দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটায় জাতিসংঘ?

উ:দক্ষিণ সুদান।

# বাংলাদেশ সর্বপ্রথম কত সালে জাতিসংঘে শান্তি রক্ষাবাহিনীতে সশস্ত্রবাহিনীর সদস্য প্রেরণ করে?

উ:১৯৮৮।

# ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী কতটি দেশে মিশনে কাজ করেছে?

উ:৪০টি দেশে।

#২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতি সংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী কতটি মিশনে কাজ করেছে?

উ:৫০টি।

# ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর কতজন পাঠিয়েছে?

উ:১,৫৭,০৫০।

# শান্তিরক্ষা বাহিনীতে সদস্য প্রেরণের সংখ্যার দিক থেকে প্রথমস্থান কোন দেশ দখল করে আছে?

উ:বাংলাদেশ।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.