এইমাত্র পাওয়া

আজ জাতীয় সমবায় দিবস

নিউজ ডেস্ক।।

আজ ৪৯তম জাতীয় সমবায় দিবস। করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে সারাদেশে দিবসটি পালিত হবে। মূল অনুষ্ঠানটি হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ভার্চুয়াল আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছে বাংলাদেশ পুলিশের সমিতি ‘পলওয়েল’।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক আইজি মোঃ সোহেল রানা এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। এবার ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ এর জন্য মনোনিত হয়েছে পুলিশের সমিতি ‘পলওয়েল’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.