অনলাইন ডেস্ক :
জানুয়ারি/২১ মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। নতুন বছরে শিক্ষকদের এ উপহার দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানা।
নববর্ষের উপহার হিসেবে আগামী জানুয়ারি মাস থেকেই ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতনভাতা দেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
