জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
মুজিব শতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ লক্ষ্যে আগামী ১২ নভেম্বর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভা সফল করতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দুবাই প্লাজায় রয়েল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
রোকনউদ্দিন মোল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন মুজিব শতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ লক্ষ্যে দেশব্যাপী স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত সভা সফল ও ফলপ্রসূ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অগ্রণী ভূমিকা রাখতে হবে। উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বৃহত্তর স্বার্থে উপস্থিত থেকে
স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু মহোদয়ের কাছে একদফা দাবি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা করতে সরকার প্রধানের সুদৃষ্টি আকর্ষণ করতে জোরালো দাবি তুলতে হবে।
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। শিক্ষা বান্ধব সাংসদ খ্যাত প্রধান অতিথির বক্তব্যে আমরা জাতীয়করণ ঘোষণা করতে অগ্রণী ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করার প্রত্যাশা করছি।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধান গণ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
