ইন্টারনেটে ধীর গতি সময় বৃদ্ধির দাবী

মো: মোজাহিদুর রহমান।।
সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ব্যানবেইজ অনলাইন বার্ষিক জরিপ ও উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম। ব্যানবেইজের জরিপ সম্পন্ন করার সর্বশেষ তারিখ ৫নভেম্বর এবং উপবৃত্তির কাজ সম্পন্ন করার সর্বশেষ তারিখ ৭নভেম্বর।
কিন্তু দুঃখের বিষয় এই দুইটা ওয়েবসাইটের ধীর গতি, মাঝে মাঝে পেজ নট ফাউন্ড বিভিন্ন সমস্যার কারনে সারাদেশের ৫০শতাংশ প্রতিষ্ঠানের কাজ এখনো শেষ করা সম্ভব হয়নি। সারাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষাবার্তা ডট কম পত্রিকায় এসব ভোগান্তীর কথা জানাচ্ছেন।
বাগেরহাটের বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসে খোজখবর নিয়ে দেখা গেছে ৫০শতাংশ প্রতিষ্ঠানের কাজ এখনও বাকী রয়েছে। কথা হয় বাগেরহাট জেলার সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার এস এম হিশামুল হকের সঙ্গে। তিনি জানান সদরের ৫০শতাংশ প্রতিষ্ঠানের কাজ এখনও বাকী। এমতাবস্থায় জরিপ এবং উপবৃত্তির কাজে সময় বৃদ্ধি না করলে শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাজ যথাসময় সম্পন্ন করতে পারবে না। এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। ইন্টারনেটে ধীর গতি, নেট সমস্যা ইত্যাদি কারনে শিক্ষা প্রতিষ্ঠানের এসব কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি।
কথা হয় ফকিরহাট উপজেলার কয়েকজন শিক্ষকের সঙ্গে। তারাও একই সমস্যার কথা জানান।
পরিশেষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সরকারের নিকট আকুল আবেদন ব্যানবেইজ জরিপ ও উপবৃত্তির সময় বৃদ্ধি করে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সকল কাজ সম্পন্ন করার সুযোগ দেবেন আশা করি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.