এইমাত্র পাওয়া

শিক্ষকদের অধিদপ্তরের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।।

ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা এবং ৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মূল্যায়ন নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাসে অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া এবং তা গ্রহণ করতে বলা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের কোন প্রকার পরীক্ষা বা বাড়ির কাজ না দিতে শিক্ষকদের প্রতি নির্দেশনা দেয়া হয়।

অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতে এবং শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন এর ভিত্তিতে শিক্ষকদের অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া ও নেয়ার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে। কোন শিক্ষার্থী এ অ্যাসাইনমেন্ট করতে অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়েও নজর রাখতে বলা হয়েছে ডিসিদের।

এদিকে শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধাজ্ঞা দিয়েছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.